চট্টগ্রামে ব্রেসেস কিস্তিতে (EMI) - সম্পূর্ণ গাইড
অনেকে পুরা ট্রিটমেন্টের খরচ প্রথম দিকে একসাথে শুনে ঘাবড়ে যান - এত টাকা কীভাবে ম্যানেজ করবেন এই চিকিৎসা থেকে। কিন্তু আসলে ব্যাপারটি একেবারেই এমন নয়। প্রথমে একটা ডাউন পেমেন্ট দিয়ে, প্রতি মাসে সহজ একটা কিস্তি দিয়েই এই চিকিৎসা চালানো সম্ভব।
তবে অনেকেই এই চিকিৎসাকে খুবই ব্যয়বহুল ভেবে চিকিৎসা করানো থেকে দূরে থাকেন, যার ফলে নিজে সামাজিকভাবে একধরনের ইনফিরিয়রিটিতে ভোগেন - বাঁকা দাঁত নিয়ে হাসতে সংকোচ করেন, ছবি তুলতে চান না। অথচ সঠিক পরিকল্পনা করলে ব্রেসেস চিকিৎসা এখন আর এত কঠিন কিছু না।
এই গাইডে আমরা বিস্তারিত বলবো - কিস্তিতে ব্রেসেস করাতে কত টাকা লাগে, কীভাবে পেমেন্ট প্ল্যান কাজ করে, এবং কেন কিছু ক্ষেত্রে ডাউন পেমেন্ট বেশি বা কম হয়।
ডাউন পেমেন্ট কত লাগে?
সাধারণত ব্রেসেস চিকিৎসা শুরু করতে ২০,০০০ - ৩০,০০০ টাকা ডাউন পেমেন্ট লাগে। এটা ব্রেসেসের ধরনের (মেটাল, সিরামিক নাকি সেল্ফ-লাইগেটিং) উপর নির্ভর করে কম-বেশি হয়।
কেন ডাউন পেমেন্ট নেওয়া হয়?
ব্রেসেসে যে ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, তার একটা ভালো খরচ আছে - কারণ বেশিরভাগ প্রোডাক্টই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। Dental Corner & Orthodontic Braces Center-এ আমরা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যাকেট, ওয়্যার ও অন্যান্য উপকরণ ব্যবহার করি, যাতে চিকিৎসা নিরাপদ, দ্রুত ও আরামদায়ক হয় - তাই শুরুতেই একটা অংশ ডাউন পেমেন্ট হিসেবে রাখা হয়, বাকিটা কিস্তিতে দেওয়ার সুযোগ থাকে।
ব্রেসেসের ধরন অনুযায়ী ডাউন পেমেন্টের পার্থক্য:
মেটাল ব্রেসেস - তুলনামূলক কম ডাউন পেমেন্ট
সিরামিক ব্রেসেস - মেটালের চেয়ে কিছুটা বেশি ডাউন পেমেন্ট (ম্যাটেরিয়াল খরচ বেশি হওয়ায়)
সেল্ফ-লাইগেটিং ব্রেসেস - সবচেয়ে বেশি ডাউন পেমেন্ট (advanced system ও প্রিমিয়াম ব্র্যাকেট ব্যবহার হয় বলে)
মাসিক কিস্তি কত এবং কত দিন পরপর দিতে হয়?
ডাউন পেমেন্টের পর সাধারণত প্রতি মাসে ৫,০০০ - ৬,০০০ টাকা কিস্তি দিতে হয়। আমরা সাধারণত ২১ দিন পরপর ভিজিটের সাথে মিলিয়ে কিস্তি নিতে বলি - এতে একদিকে যেমন নিয়মিত ফলো-আপ ভিজিট হয়ে যায় (যেটা চিকিৎসার জন্যও জরুরি), অন্যদিকে পুরো খরচটাও ছোট ছোট অংশে ভাগ হয়ে সহজ হয়ে যায়।
এই সিস্টেমে একসাথে বড় অঙ্কের চাপ নিতে হয় না - বরং প্রতিটা ভিজিটের সময় একটা নির্দিষ্ট, পরিচিত অঙ্কের কিস্তি দিলেই চলে।
চিকিৎসা শেষে রিটেইনার খরচ
ব্রেসেস খোলার পর রিটেইনার লাগানো বাধ্যতামূলক - এটা ছাড়া দাঁত আবার আগের জায়গায় ফিরে যাওয়ার ঝুঁকি থাকে। রিটেইনারের খরচ সাধারণত ১০,০০০ - ১৫,০০০ টাকা, যা মূল ব্রেসেস চিকিৎসার বাজেট প্ল্যান করার সময় মাথায় রাখা ভালো।

উল্লেখ্য: প্রকৃত খরচ দাঁতের অবস্থা, ব্রেসেসের ধরন ও চিকিৎসার জটিলতার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। সঠিক কোটেশনের জন্য পরামর্শ ও এক্স-রে করানো প্রয়োজন।
কোথায় এ চিকিৎসা করাবেন? - Google Map Link
কেন কিস্তির সুবিধা রাখা হয়েছে?
আমরা বিশ্বাস করি, সুন্দর হাসি পাওয়ার অধিকার শুধু তাদেরই না যারা একসাথে পুরো টাকা দিতে পারেন। তাই Dental Corner & Orthodontic Braces Center-এ আমরা কিস্তির ব্যবস্থা রেখেছি, যাতে খরচের চিন্তায় কেউ চিকিৎসা থেকে পিছিয়ে না থাকেন। বাঁকা দাঁত নিয়ে সংকোচ করে বছরের পর বছর কাটানোর চেয়ে, পরিকল্পনা করে ধাপে ধাপে চিকিৎসা শুরু করাই বুদ্ধিমানের কাজ।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: প্রথম ভিজিটেই কি পুরো ডাউন পেমেন্ট দিতে হয়?
হ্যাঁ, পরামর্শ ও চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর ব্রেসেস লাগানোর দিনই ডাউন পেমেন্ট দিতে হয়। এরপর থেকে নিয়মিত ভিজিটের সাথে কিস্তি চলতে থাকে।
প্রশ্ন: কিস্তি একদিন দেরি হলে কী হয়?
সাধারণত কিছুদিন দেরি হলে সমস্যা হয় না, তবে নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করাই ভালো যাতে চিকিৎসার ধারাবাহিকতা ঠিক থাকে। কোনো সমস্যা হলে আগে থেকেই ক্লিনিকে জানিয়ে রাখুন।
প্রশ্ন: কোন ব্রেসেসে কিস্তি সুবিধা আছে?
মেটাল, সিরামিক এবং সেল্ফ-লাইগেটিং - সবগুলো সিস্টেমেই কিস্তির সুবিধা পাওয়া যায়, শুধু ডাউন পেমেন্টের পরিমাণ ব্রেসেসের ধরন অনুযায়ী ভিন্ন হয়।
প্রশ্ন: রিটেইনারের টাকা কি আলাদাভাবে দিতে হয়?
হ্যাঁ, রিটেইনার খরচ মূল ব্রেসেস প্যাকেজের বাইরে, চিকিৎসা শেষ হওয়ার পর আলাদাভাবে দিতে হয়।
আরো পড়ুন - Best Orthodontist in Chittagong
Dental Corner & Orthodontic Braces Center |
শোলকবহর, চট্টগ্রাম | www.dentalcornerbd.com
