ব্রেসেস কি শুধু দাঁত সোজা করে, নাকি চেহারারও পরিবর্তন আনে?
আমাদের পেশেন্ট এর এই Before–After ছবিগুলো দেখলেই উত্তরটা অনেকটা পরিষ্কার হয়ে যায়।
কিছু পেশেন্ট আসেন ঠোঁট বেশি বের হয়ে থাকা, ঠোঁট ঠিকভাবে বন্ধ না হওয়া
বা মুখের সামগ্রিক ব্যালান্স ঠিক না থাকার সমস্যা নিয়ে।
এগুলো শুধু দাঁতের বিষয় নয়—চেহারার সৌন্দর্যের সাথেও সরাসরি জড়িত।
সব ব্রেসেস চিকিৎসায় এই পরিবর্তন আসে না।
বিশেষ করে এক্সট্রাকশন কেসে যদি সঠিক পরিকল্পনা ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে চিকিৎসা না করা হয়,
তাহলে দাঁত ঠিক দেখালেও মুখের প্রোফাইলে কাঙ্ক্ষিত পরিবর্তন অনেক সময় আসে না।
এই কেসে পরিকল্পিত চিকিৎসার মাধ্যমে
ঠোঁটের অবস্থান, মুখের প্রোফাইল ও সামগ্রিক ভারসাম্য ধীরে ধীরে উন্নত করা হয়েছে—
যার প্রভাবটা দাঁতের চেয়ে বেশি বোঝা যায় মুখের পাশের ছবিতে।
আমরা প্রায়ই দাঁতের Before–After দেখি,
কিন্তু আসল পরিবর্তনটা বোঝা যায় extra-oral profile-এ।
সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ হাতে ব্রেসেস চিকিৎসা
শুধু হাসি নয়—আত্মবিশ্বাসও বদলে দিতে পারে।